মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নববর্ষ উৎসব ১৪২৫ (২০১৮ ইং) অনুষ্ঠিত একত্র শিক্ষার্থী - একত্র শিক্ষকদের ও অনুষ্ঠানের কিছু মুহূর্ত ।
Manda S.C Model Pilot High School & College
১৪২৫ নববর্ষের ব্যানার
র্্যালির পূর্ব মুহূর্ত
মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪২২ (২০১৪)
পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দেরপ্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।[১]
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন