বুধবার, ৯ মে, ২০১৮


মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মান্দা, নওগাঁ ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩১৫ টি মডেল প্রতিষ্ঠানের মধ্যে মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি । প্রতিষ্ঠানটির বিভিন্ন রকম তথ্য রয়েছে । মান্দা উপজেলা সহ এর আশে পাশের সকল উপজেলায় এই প্রতিষ্ঠানটি খুব বিখ্যাত । এক কথায় বলতে গেলে পুরো নওগাঁ জেলার মধ্যেই এই প্রতিষ্ঠানটি বিখ্যাত । যদিও এটি সরকারি নয় তবুও সেই ১৯১০ সাল থেকে প্রতিষ্ঠানটি খুব বিখ্যাত একটি প্রতিষ্ঠান । শিক্ষার দিক দিয়ে দেখতে গেলে , অনেক সময় প্রতিষ্ঠানের ফলাফল খুব ভালো হয় এবং অনেক সময় একটু খারাপও হয় । কারন এই প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা দিয়ে ভর্তি করানো হয় না । অন্যান্য প্রতিষ্ঠানে সেই সব ছাত্র ছাত্রীকে নেয়া হয় যেই সব ছাত্র-ছাত্রীর ফলাফল ভালো । কিন্তু আমাদের মতে যারা ভালো ফলাফল করতে পারেনা তাদের কি শিক্ষা গ্রহন করার অধিকার নেই? আমরা বলব- অবশ্যই আছে । এই প্রতিষ্ঠানের আশেপাশে যেসব শিক্ষার্থী বসবাস করে তারা সবাই এক রকম পরিবারের না । কিন্তু যারা আসলেই পড়ালেখা করে তারাই ফলাফল ভালো করে , সে যেই হোক । মান্দা এস,সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সবাইকেই লেখা পড়া করার সুযোগ দেয় । প্রতিষ্ঠানটি গ্রাম এলাকায় অবস্থিত কিন্তু এই এলাকা এখন আর আগের মতো নেই এখন এই এলাকাটি ৮০% শহর এলাকা । এই প্রতিষ্ঠানটি একটি মোড়ের মধ্যে- মান্দা-নিমায়েতপুর রোডের ধারে অবস্থিত । আমরা চেষ্ঠা করি সকলকেই সঠিক শিক্ষা দেওয়ার ।
     
 প্রবন্ধটি পড়ার জন্য  
আপনাকে ধন্যবাদ                      

          আরও জানতেঃ www.mscs-edu.webs.com 

                                                      লেখা ও প্রকাশঃ   নূর মোহাম্মাদ সাদিক   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন